Notice :
Notice      ||     
Welcome

A very warm welcome to Prottasha Inclusive Secondary School!

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় 

– স্বপ্ন বাস্তবায়নের একাগ্রতা ও উৎকর্ষতার শিক্ষা কেন্দ্র

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় একটি সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান, যা জাতীয় শিক্ষাক্রম (NCTB) অনুসারে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত উচ্চমানের শিক্ষা প্রদান করে। আমাদের বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য এক অনুকূল ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করে, যেখানে তাদের ব্যক্তিগত ও একাডেমিক গুণাবলী সমৃদ্ধির সুযোগ রয়েছে।

আমাদের প্রধান লক্ষ্য হল প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে উদ্দীপ্ত করা এবং তাদেরকে মানসম্পন্ন শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে দক্ষ, সৃজনশীল ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যে আমরা শিক্ষণ প্রক্রিয়ায় বৈচিত্র্যময়, পারস্পরিক সম্মান ও সহযোগিতার মনোভাবকে গুরুত্ব দিয়ে থাকি।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে, নৃত্য, সঙ্গীত, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত সহযোগিতা বৃদ্ধিতে আমরা গুরুত্বারোপ করি। নিয়মিত আয়োজিত প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে উদ্যম ও সৃজনশীলতা জাগ্রত করে।

আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক ও কর্মীবৃন্দ প্রতিটি শিক্ষার্থীকে সম্মান ও ভালোবাসায় উৎসাহিত করে তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করে।

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি সমবায়িক সম্প্রদায় যেখানে প্রত্যেক শিক্ষার্থীর স্বতন্ত্র প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে গঠনমূলক শিক্ষণ পরিবেশ নিশ্চিত করা হয়।

আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শিক্ষাজগতে, যেখানে প্রত্যেক শিশুর জন্য রয়েছে এক উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শন।


Prottasha

নির্বাহী পরিচালক ও অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম।

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে তাদের ধরন বা চ্যালেঞ্জের উপর ভিত্তি করে শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য শারীরিক, মানসিক, আবেগিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও নান্দনিক বিকাশের পাশাপাশি, প্রয়োজনীয় সহায়তা, দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করতে প্রতিস্রুতিবদ্ধ।  

আমরা বিশ্বাস করি যে বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। শিক্ষার্থীদের বিকাশ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিখন- প্রতিবন্ধকতাকে দূর করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। আমাদের পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষা-উপকরণ শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের নিবেদিত শিক্ষকগণ সর্বদা তাদের সঠিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করতে প্রস্তুত।

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে শিক্ষার্থীর একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আমরা প্রতিটি শিক্ষার্থীর স্বাতন্ত্রকে সম্মান করি এবং এমন একটি শিক্ষার পরিবেশ তৈরিতে সবসময় সচেষ্ট থাকি, যেখানে সহনশীলতা, সহমর্মিতা, অধ্যবসায় ও পারস্পরিক সহযোগিতার মূল্যবোধ বিকশিত হয়। আমরা আমাদের শিক্ষকদের আধুনিক এবং সর্বোচ্চ মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করি, যাতে তারা প্রতিটি শিক্ষার্থীকে তাদের সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করতে পারেন।

একইসঙ্গে, আমরা শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। একাডেমিক সাফল্যের পাশাপাশি, আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে, সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয়।

আমাদের মূল লক্ষ্য শুধু ভালো শিক্ষার্থী তৈরি করা নয়, বরং এমন নাগরিক গড়ে তোলা, যারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈচিত্র্যময় ও ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

আমি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাই। আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একটি একীভূত শিক্ষার মডেল হিসেবে গড়ে উঠবে। ইন শা আল্লাহ

আমি অভিভাবকদের আহ্বান জানাই, আপনারা যেকোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ ও আপনাদের মতামত প্রদান করতে পারেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের ধারাবাহিক সফলতার জন্য অপরিহার্য, এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের শিক্ষা ও সহায়তা পাচ্ছে।

আসুন, আমরা একসঙ্গে প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় কে একটি উৎকৃষ্ট, সুযোগসমৃদ্ধ এবং একীভূত শিক্ষার একটি আদর্শ রোল মডেল হিসেবে গড়ে তুলি।

কর্নেল মোঃ আলতাফ আলী, পিএসসি

নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ

প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় 

We love what we do

Our Experts Teachers

Ruksana Baset

M.S.S. political science & Communication disorder, Dhaka University ) B.S.S(Hon's, Dhaka university)BSEd (Special education), CDMEd

Sraboni Mahruba

BSc & MSc (Psychology) BSEd (Special Education) MEd (IER), DU MSEd ( Special Education)

Laboni Parveen

B.B.S(Hons)-Marketing M.B.S(Master’s)-Marketing NTRCA

Sayeda Mojura Tasrin

B.S.S & M.S.S ( Social Science), BSEd (Special Education)

We love our work

Image Gallery

Activity

Activity

Activity