Inclusive Secondary School
prottasha@gmail.com
1760138678
বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রত্যাশা একীভূত
মাধ্যমিক বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে তাদের ধরন
বা চ্যালেঞ্জের উপর ভিত্তি করে শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য
শারীরিক, মানসিক, আবেগিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও নান্দনিক বিকাশের পাশাপাশি,
প্রয়োজনীয় সহায়তা, দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করতে প্রতিস্রুতিবদ্ধ।
আমরা
বিশ্বাস করি যে বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। শিক্ষার্থীদের বিকাশ শিক্ষার
গুণগত মান নিশ্চিত করতে শিখন- প্রতিবন্ধকতাকে দূর করার জন্য নিরলসভাবে কাজ করে
চলেছি। আমাদের পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষা-উপকরণ শিক্ষার্থীদের
ব্যক্তিগত চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের নিবেদিত শিক্ষকগণ সর্বদা তাদের সঠিক
দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করতে প্রস্তুত।
প্রত্যাশা একীভূত
মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার
বিকাশ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে শিক্ষার্থীর একাডেমিক পড়াশোনার পাশাপাশি
সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আমরা প্রতিটি
শিক্ষার্থীর স্বাতন্ত্রকে সম্মান করি এবং এমন একটি শিক্ষার পরিবেশ তৈরিতে সবসময়
সচেষ্ট থাকি, যেখানে সহনশীলতা, সহমর্মিতা, অধ্যবসায় ও পারস্পরিক সহযোগিতার
মূল্যবোধ বিকশিত হয়। আমরা আমাদের শিক্ষকদের আধুনিক এবং সর্বোচ্চ মানের প্রশিক্ষণ প্রদানের
মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করি, যাতে তারা প্রতিটি শিক্ষার্থীকে তাদের সাফল্যের
সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করতে পারেন।
একইসঙ্গে, আমরা
শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। একাডেমিক সাফল্যের
পাশাপাশি, আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা মানবিক
মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে, সমাজে ইতিবাচক
অবদান রাখতে সক্ষম হয়।
আমাদের মূল
লক্ষ্য শুধু ভালো শিক্ষার্থী তৈরি করা নয়, বরং এমন নাগরিক গড়ে তোলা, যারা সমাজের
উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈচিত্র্যময় ও ক্রমাগত পরিবর্তনশীল
বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
আমি সকল
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য
আহ্বান জানাই। আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, অভিভাবকদের সহযোগিতা এবং
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একটি একীভূত শিক্ষার মডেল
হিসেবে গড়ে উঠবে। ইন শা আল্লাহ
আমি অভিভাবকদের
আহ্বান জানাই, আপনারা যেকোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ ও আপনাদের মতামত প্রদান করতে
পারেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের ধারাবাহিক সফলতার জন্য অপরিহার্য, এবং
আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের শিক্ষা ও সহায়তা
পাচ্ছে।
আসুন, আমরা
একসঙ্গে প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় কে একটি উৎকৃষ্ট, সুযোগসমৃদ্ধ এবং
একীভূত শিক্ষার একটি আদর্শ রোল মডেল হিসেবে গড়ে তুলি।
কর্নেল মোঃ আলতাফ আলী, পিএসসি
নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ
প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয়
বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রত্যাশা
একীভূত মাধ্যমিক বিদ্যালয় একটি স্বনামধন্য
শিক্ষা প্রতিষ্ঠান, যা জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম অনুসরণ করে এবং বাংলাদেশ সেনাবাহিনী
কর্তৃক পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের একটি
অঙ্গ সংগঠন।
স্বল্প
সময়ের মধ্যেই, প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক ও শিক্ষার্থীদের
মধ্যে সুপরিচিতি লাভ করেছে এর দক্ষ ব্যবস্থাপনা ও যোগ্য শিক্ষকদের মাধ্যমে। স্কুলটি
শৃঙ্খলা, ব্যতিক্রমধর্মী শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ
সম্পর্ক বজায় রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানে নিয়মিত (স্বাভাবিক)
শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরও সমান গুরুত্ব ও যত্নের
সাথে পাঠদান করা হয়।
নিয়মিত
পাঠ্যক্রমের পাশাপাশি, আমাদের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বানান প্রতিযোগিতা,
বিজ্ঞান মেলা, আরবি শিক্ষা ইত্যাদি সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
প্রত্যাশা
একীভূত মাধ্যমিক বিদ্যালয় সবসময়ই
একটি একীভূত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু একাডেমিক
শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন
ব্যাক্তি হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
আমরা
চাই প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় একটি সত্যিকারের একীভূত শিক্ষা প্রতিষ্ঠান
হয়ে উঠুক, যেখানে শিক্ষার্থীদের সক্ষমতা যাই হোক না কেন, তারা শ্রেণিকক্ষে সর্বোত্তম
অভিজ্ঞতা লাভ করবে। বিনিময়ে, যা তাদের ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে
সাহায্য করবে।
আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রত্যাশা একীভূত মাধ্যমিক বিদ্যালয় এক অনন্য শিক্ষা
প্রতিষ্ঠান, হিসেবে গড়ে উঠবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। শিক্ষার মানোন্নয়নের
জন্য যে কোনো প্রস্তাব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আসুন, আমরা একসাথে কাজ করে আমাদের
শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলি, যাতে তারা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারে
এবং একটি একীভূত জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হয়।